১০ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে ১৯৩ টন খাদ্য সহায়তা দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন
২৬ ভিউ
ছবি: সংগৃহীত
📢
নতুন বিজ্ঞাপন স্লট
৭২৮×৯০ · বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটি জানিয়েছে, দেশের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে ১৯৩ টন খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত সহায়তা পান। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফাউন্ডেশন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!