জাতীয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে সায়েন্সল্যাবে কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের

৩৫ ভিউ
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে সায়েন্সল্যাবে কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

📢

নতুন বিজ্ঞাপন স্লট

৭২৮×৯০ · বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্থীরা সমবেত হবেন। সেখান থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনার কথা জানানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে 'কলেজ নেটওয়ার্ক' নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত প্রচারপত্রের মাধ্যমে কর্মসূচির বিষয়টি সামনে আসে। পরে বিভিন্ন কলেজভিত্তিক একাধিক ফেসবুক পেজেও একই কর্মসূচির আহ্বান ছড়িয়ে পড়ে।
প্রচারপত্রে উত্থাপিত তিনটি দাবির মধ্যে রয়েছে—
দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা।

বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এদিকে, কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়েছেন ঢাকা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিম। তিনি বলেন, আন্দোলন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিভিন্ন পক্ষ থেকে উদ্যোগ থাকলেও সেগুলো পুরোপুরি সমন্বিত নয়। তবে আন্দোলন হলে শিক্ষার্থীদের একটি অংশ সমর্থন জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য (১)

আশিকুর ১ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর আরো বেশি পরিপক্কতা দেখানো উচিত ছিলো ,,