মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভের অভিযোগে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
৩১ ভিউ
📢
নতুন বিজ্ঞাপন স্লট
৭২৮×৯০ · বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
ঢাকা: মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কয়েকটি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের পর এসব খাদ্যপণ্যে অনুমোদিত সীমার চেয়ে বেশি প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত পণ্য বাজার থেকে তুলে নেওয়া এবং নতুন করে বাজারজাতকরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যাহারের নির্দেশ পাওয়া পণ্যের মধ্যে রয়েছে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড-এর উৎপাদিত ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিলড (ইনট্যাক্ট), ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেড-এর ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিলড (ইনট্যাক্ট) এবং আরবোটিং ফুড কোং লিমিটেড-এর স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিলড (ইনট্যাক্ট)।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে সংস্থাটি ভোক্তাদের এসব পণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!